C H A P T E R
পথ
: Annesha Bera
অষ্টাদশী সোম গত ডিসেম্বরে বিয়ে করেছে । অমিত কর , সোমের স্বামী বীমা কোম্পানিতে কর্মরত। মাসিক বেতন যা আসে তাতে সংসার চালানো বেশ কঠিন । তবু একে অপরের ওপর ভরসা করে দিব্বি চালিয়ে নিচ্ছে ।
হঠাৎ করনার ঝড় আছড়ে পড়বে , কে জানত সে কথা ?
সাধারণ মানুষ যেখানে অন্ন জগতে অক্ষম সেখানে বীমা কোম্পানির প্রিমিয়াম কে দেবে ?
ডাউন সাইজিং-এ চাকরি হারিয়ে সেদিন অমিত বাড়িতে মুখ দেখানোর ভয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে । রাত প্রায় বারোটা বাড়ির গলিতে ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে পড়লো খেয়াল করেনি কখন সবজি বোঝাই টেম্পোটা চলে গেছে তার মাথার ওপর দিয়ে। এদিকে সোমের ক্রমাগত ফোন , তুলতে সে পারেনি , এড়িয়ে গেছে সেই সন্ধে থেকে । খানিক পরে দরজায় ধাক্কা ছুটে গিয়ে অমিতের বদলে রক্তে ভেজা তার ব্যাগটা হাতে ধরিয়ে দিলো তাদের পড়শি । পাথর হয়ে গেছে তার চোখের মনি ।
তার হাতে টাকা নেই যে হাসপাতালে নিয়ে যাবে । মাথায় আকাশ ভেঙে পড়েছে । তবুও মনটা শক্ত করে অমিতের নিথর দেহটা দেখলো ,রক্তে লাল ... ঠিক সিঁদুরের মতো ।
সোম বুঝলো কাল টাকা আনতেই হবে ঘরে নাহলে ভেসে যাবে সব ।
নতুন লড়াই । পথে নামলো । চাকরি নেই , দোকানে একটা কাজও পাওয়া যাবে না । রাতের রাস্তাই বেছে নিতে হবে হয়তো তাকে ।
মহামারীর মহানগরী যে কত অমায়িক , সোমের মতো মানুষদের অসহায় করে তুলবে তা ভাবতে পারেনি কেউ ।
পথের শেষে আঁচল নামিয়ে দাঁড়িয়ে তুমি আমি , সবাই - কেউ দিনে কেউ রাতে । তবু মহামারী কে আটকায় কে ?
পারবে তো মুখোশ আর গ্লাভস পরে শুধু বাঁচতে ?
© Annesha Bera

Keep going and amazing illustration ♥️
ReplyDelete