Skip to main content

Posts

Most Recent

দু চার কথা

এ শহরে বিচ্ছেদ হয়...অধিকাংশ বিচ্ছেদেরই কোনো কারণ থাকেনা...তবুও হয়...আমরা নাগরিকরা এইসব বিচ্ছেদ দেখি...অভ্যস্ত হয়ে যাই...আসলে ওভাবে ভাববার কিছু নেই,তবুও তো সম্পর্ক হচ্ছে,হবে,হতেই থাকবে নিয়মিতভাবে..... গোলাপ,জন্মনিরোধক দুইই পাল্লা দিয়ে বিক্রি হবে.. প্রতিরোধহীন আমরা আবার ভালবাসবো,আবার কবিতা লিখবো... শেষ বিকেলের রোদ গায়ে মেখে আবার হেঁটে চলবো একটা আঁকাবাঁকা ভঙ্গুর পথে, স্মৃতির ক্লাসরুমে রোলকল হয়না,কত মানুষই তো রোজদিন হারিয়ে যায়, -অনুপস্থিতি??  - একটা অজুহাত মাত্র...কে-ই বা তার হিসেব রাখে..! থাক ওসব....এই গভীর রাতে বিড়ালটার উজ্জ্বল চোখে চোখ পড়ে, মনে হয় কিছু বলতে চায়..- হুম,বুঝেছি..খিদে..! রান্নাঘরের জিইয়ে রাখা মাছগুলো ওর খিদের কারণ.. সুতরাং..... . . . . . এ শহরে মৃত মাছ আর মৃত সম্পর্কের কোনো পোস্টমর্টেম হয় না ।। সৃজনী দত্ত

Latest posts

"Echoes of Silence: A Journey through 500 Days of Incomplete Love"

Embracing the Digital Reunion: Returning to Blogger After 3 Years

C H A P T E R

The Begining